1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দৈনিক কালবেলার সাংবাদিক – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দৈনিক কালবেলার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ শুক্রবার, ২৭ জুন, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার স্টাফ রিপোর্টার নূরে আলম সিদ্দিকী। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তিনি বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন দিক থেকে দুজন দেশীয় অস্ত্রধারী যুবক তাকে আক্রমণ করে। তারা তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ এবং জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয়। একইসঙ্গে তাকে শারীরিকভাবে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

তিনি জানান, “আমি অফিসে যাওয়ার পথে ছিনতাইকারীদের হাতে মারধরের শিকার হই। তারা অস্ত্রের মুখে আমার সবকিছু নিয়ে নেয়। ঘটনার পর আমি মোহাম্মদপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি।”

ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার এসআই আক্কেল আলী জানান, “আমরা ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park