1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক জাবিতে জুলাই মদদদাতা শিক্ষকদের বিচার আজ,সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা ছাত্রনেতাদের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজাপুরে বড়ইয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নাঈম হাসান ঈমন
  • প্রকাশ বুধবার, ২৫ জুন, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রী কলেজে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদল সভাপতি সফওয়ান কিবরিয়ার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অপু আহামেদ, প্রচার সম্পাদক তওহীদ, নেতাকর্মী সাব্বির হোসেন হৃদয়, আলিফ, তরিকুল ইসলাম তারেক, জায়েদ আহামেদ, হাসানসহ অনেকে।

বৃক্ষরোপণ শেষে কলেজ ছাত্রদলের সভাপতি সফওয়ান কিবরিয়া বলেন, “বাংলাদেশসহ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। ছাত্রদল সবসময় পরিবেশবান্ধব উদ্যোগকে গুরুত্ব দিয়ে এসেছে। ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টাই আগামীতে বড় পরিবর্তনের পথ দেখাবে।”

তিনি আরও বলেন, “ছাত্রদল শুধু রাজনীতিতেই নয়, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park