1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চলতি বছরে ৩শ’ কোটি টাকা রাজস্ব আদায় নোয়াখালীতে নয়া কর অঞ্চল ঘোষণা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনে ঝুঁকিতে চতলবাড়ি–নারিকেলি সড়ক, ইউএনও’র পরিদর্শন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর ট্রাক, চালক-হেলপারসহ আহত-৪ সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

চলতি বছরে ৩শ’ কোটি টাকা রাজস্ব আদায় নোয়াখালীতে নয়া কর অঞ্চল ঘোষণা

বদিউজ্জামান (তুহিন)
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি : গত ২০২৪-২৫ অর্থবছরে নোয়াখালী থেকে ৩শ’ কোটি টাকা রাজস্ব আদায় করেছে নোয়াখালী কর বিভাগ। রাজস্ব আদায়ে আশাতীত সাফল্য অর্জন করেছে। আগামীতে নোয়াখালীর হাতিয়ায় ৯ম নৌবন্দর হওয়ায় এ অঞ্চলে ১ হাজার কোটি টাকা রাজস্ব কালেকশন হবে। তারই ধারাবাহিকতায় গুরুত্ব দিয়ে নোয়াখালীতে গত ১০ই এপ্রিল থেকে নোয়াখালী নতুন কর অঞ্চল হিসেবে তাদের কার্যক্রম শুরু করেছে। এর আগে ৩টি রেঞ্জ নিয়ে এটি কুমিল্লার কর অঞ্চলের অধীনে ছিল নোয়াখালী। গতকাল সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরে একটি অভিজাত রেস্তরাঁর কনভেনশন হলে নোয়াখালীর প্রথম কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামানের বিদায় এবং অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্যগুলো জানানো হয়।

নোয়াখালী ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতিক উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান ছাড়াও বক্তব্য রাখেন- নবগঠিত নোয়াখালী অতিরিক্ত কর কমিশনার তাপস কুমার চন্দ্র, নোয়াখালী উপ-কর কমিশনার এনামুল হাসান আল নোমান, নোয়াখালী কর অঞ্চলের ট্যাক্সেস বারের সদস্য, সাংবাদিক, অংশীজন ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

মতবিনিময় সভার প্রধান অতিথি নোয়াখালী প্রথম কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান বলেন,  নোয়াখালীতে ২২টি অফিসের মাধ্যমে ১৪৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে সবাই ট্যাক্সের আওতায় আসছে। অর্থনৈতিক ফাউন্ডেশন নিতে হলে সকলকে ট্যাক্সের আওতায় আনতে হবে। চলতি বছরে রাজস্ব  বোর্ডের আদলে নোয়াখালী কর অঞ্চল অটোমেশন হয়ে ফাংশনাল হবে। এখানে নতুন কর অঞ্চল গঠন হওয়ায় নোয়াখালী কর অঞ্চলের নতুন করদাতাদের সংখ্যা প্রতিবছরই বাড়তে থাকবে পাশাপাশি রাজস্ব আয় বেড়ে যাবে। করদাতাদের কর দিতে উদ্বুদ্ধ করতে কর বিভাগ আধুনিক ও তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ব্যবস্থা গ্রহণ করেছে। আগামীতে রিটার্ন জমা দেয়ার পদ্ধতি ডিজিটাল ব্যবস্থাপনায় নেয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে অনেকেরই কর দেয়ার মতো অবস্থা থাকলেও তারা বিভিন্ন কারণে করের আওতায় আসতে চান না, তাদের উদ্বুদ্ধ করে করের আওতায় আনতে সবার সহযোগিতা কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park