1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে শ্যালকের কোপে আহত দুই বোন জামাই

সঞ্জয় শীল
  • প্রকাশ রবিবার, ১৫ জুন, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে শ্যালকের হামলার শিকার হয়েছেন দুই বোন জামাই।

জানা যায়, উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দীন (২৫) তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সারাদিন আনন্দের সঙ্গে কাটানোর পর সন্ধ্যা ৮ টার দিকে ছোট শ্যালক দীপু হঠাৎ করে সালাউদ্দীনের উপর ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার মাথায় আঘাত করেন। সালাউদ্দীনের বড় ভাইরা ভাই ও অপর আত্মিয়রা যখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন, তখন দীপু তাদেরকেও দা দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে। সালাউদ্দীনের বড় ভাইরা ভাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সালাউদ্দীনকে গুরুতর অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এই ঘটনার বিষয়ে সালাউদ্দীনের আত্মীয়স্বজন ও তার মা বলেছেন, “আমার ছেলে হাসিখুশী ভাবে শ্বশুর বাড়ি কাইতলায় গিয়েছিল। কিন্তু তার শ্যালকরা খুবই খারাপ প্রকৃতির লোক এবং তারা আমার ছেলেকে মেরে ফেলার জন্য হামলা করেছে। আমি তাদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করছি।”

এই ব্যাপারে সালাউদ্দীনের শ্যালক হামলাকারী দীপুকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, “সালাউদ্দীনের মাথায় গুরুতর আঘাত হয়েছে এবং মাথা ফেটে গেছে। আমরা তার চিকিৎসা প্রদান করছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park