1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

উল্লাপাড়ায় চর নেওয়ারগাছা ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাড. সিমকী ইমাম

জুবায়ের হোসাইন
  • প্রকাশ রবিবার, ১৫ জুন, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধ: ৫ই আগস্ট না ঘটলে নিজ ভুমিতে কথা বলতে পারতাম না আমার গ্রাম উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা। আজ আমি ক্লাব উদ্বোধন করতে আসছি চরনেওয়ারগাছা গ্রামে। পাশের গ্রামেই আমার পৈতৃক বাড়ি। শৈশবকালে আমি চরনেওয়ারগাছা গ্রামের মধ্য প্রবাহিত করতোয়া নদীতে গোসল করতাম। গোসল শেষে নদী থেকে ফুল তুলে নিয়ে মাকে দিতাম। বাংলাদেশে যদি ৫ই আগস্টে শেখ হাসিনার পতন না হত, তবে এই আমার জন্মভুমি চর নেওয়ারগাছা গ্রামে আসতে পারতাম না,  কথাও বলতে পারতাম না। আমি আপনাদের সন্তান। স্বৈরাচার আওয়ামী সরকারের নির্যাতনে বিএনপির আন্দোলনে ২০১৩ সালে আমাকে হাইকোর্টের সামনে বেধরক মারপিট করা হয়েছে। মারপিটে আমার মাঝা ভেঙ্গে দিয়েছিল। সেই আঘাতের ঔষুধ এখনো সেবন করতে হয়। ৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আজ আমরা স্বাধীন। সামনে জাতীয় নির্বাচন। সকলকেই ঐক্য হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

উল্লাপাড়ায় চর নেওয়ারগাছা ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য  এ্যাড. সিমকী ইমাম খান একথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আজ সকলের পরামর্শক্রেমে  চর নেওয়ারগাছা ক্লাবের শুভ উদ্বোধন করলাম। কিছুদিন পর এই ক্লাবের একটি আহবায়ক কমিটি গঠন করে দেওয়া হবে। আহবায়ক কমিটি এই ক্লাব পরিচালনা করবে। কমিটি কমিটি নিয়ে কেউ দ্বন্দ্বে জড়াবেন না। সকলেই ক্লাবে এসে গল্প, গুজব ও খেলাধুলা করবে। ১৫ জুন ২০২৫), রবিবার বিকেলে উল্লাপাড়া পৌরসভাধীন ৮নং ওয়ার্ডে অবস্থিত চর নেওয়ারগাছা ক্লাবের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সাথে সাথে ক্লাবে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ঝুলিয়ে দেন সিমকী ইমামনসহ অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য,  উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, জেলা বিএনপির সহ -দপ্তর সম্পাদক, মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো: এনামুল হক।

উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park