1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

চরাঞ্চলে দুধের উৎপাদন বৃদ্ধি ও বিপণন ব্যবস্থা জোরদার করতে হবে ডিসি নুসরাত সুলতানা।

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ রবিবার, ১ জুন, ২০২৫

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। চরাঞ্চলে দুধের উৎপাদন বৃদ্ধি, বিপণন ব্যবস্থা জোরদার এবং চরের সমস্যা চিহ্নিত করার জন্য নতুন একটি কমিটি গঠন করা হবে।

রোববার ১জুন বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন- গবাদি পশু কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন নদীপথে এবং চরাঞ্চলে গবাদিপশু চুরি-ডাকাতি বন্ধ হয়েছে। নদীপথে এবং চরাঞ্চলে যারা চুরি ডাকাতি সহ নানাবিধ অপরাধ করতো তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আলোচনা সভায় দুধের বহুবিধ ব্যবহার সম্পর্কে ডিজিটাল স্ক্রিনে প্রেজেন্টেশন করেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুজন কুমার রায়।  উন্মুক্ত আলোচনায় অংশ নেন- কুড়িগ্রাম জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, মাই টিভির জেলা প্রতিনিধ আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম ডেইরি এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সুজিত চন্দ্র চক্রবর্তী ও খামারী রিনা বেগম প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেন। সভার আগে বিশ্ব দুগ্ধ দিবস’২৫ উপলক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park