1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয় শুভ উদ্বোধন করা হয়। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ৩১ মে, ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয় শুভ উদ্বোধন করা হয়। ৩১ মে ২০২৫ইং, শনিবার বেলা ১১ টার সময় বাহিরগোলা রোডস্থ শেখ প্লাজার তৃতীয় তলায় বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম। 

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম ও পরিচালনা করেন,বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম আবু।

বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মিডিয়া সেলের আহ্বায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.রফিকুল ইসলাম সেলিম প্রমুখ। 

এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফল  ইসলাম ইন্না,জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, বিএফএ’র কেন্দ্রীয় কমিটির সাবেক পরিচালক রেজাউল করিম রঞ্জু, বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহ-সভাপতি  ফরহাদ হোসেন খান,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নাসের রানা, বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সহ_সভাপতি সরদার আফসার আলী,আলহাজ্ব মোঃ আবু হানিফ, মোঃ আহসান হাবীব, মোঃ নজরুল ইসলাম খান,মাহবুব ছরোয়ার বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, কোষাধ্যক্ষ গাজী এস এম সুজাবত আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রোকনী, দপ্তর সম্পাদক শ্রী দেবল কর,প্রচার সম্পাদক শ্রী সত্য রঞ্জন পোদ্দার, কৃষি ও সমাজ কল্যান সম্পাদক সাজেদুল করিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park