1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সলঙ্গায় সরকারি রাস্তার গাছ কেটে নেওয়া অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সলঙ্গায় সরকারি রাস্তার গাছ কেটে নেওয়া অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ৩০ মে, ২০২৫

 সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ  : সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি রাস্তার পাশ থেকে ১১টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সলঙ্গা- ধামাইকন্দি আδলিক সড়কে জগজীবনপুর আলোমের দহ বাজারে  এলাকার একটি ব্রিজের কাছ থেকে সরকারী রাস্তার গাছ কেটে নেন। রাতেই পুলিশ খবর পেয়ে গাছ গুলো জব্দ করেন। 

শুক্রবার সরেজমিনে গিয়ে জানান, সলঙ্গা- ধামাইকন্দি আδলিক সড়কে জগজীবনপুর আলোমের দহ বাজারে এলাকায় সরকারী রাস্তা রকিবার হোসেন নামের এক ব্যক্তি ৬০-৭০ টি ইউক্যালিপটাস গাছ লাগায়। তার মৃত্যুও পর তার স্বজনেরা দেশের বাইরে ও দেশের বিভিন্ন স্থানে থাকায় তারা আর গ্রামে আসেন না।  বৃহস্পতিবার দিবাগত রাতে সলঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জগজীবনপুর গ্রামের বাহাদুরের ছেলে আব্দুল মমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৃত ইয়াছিন আলী’র ছেলে জেলহক, বিএনপি নেতা ও আব্দুল গফুরের ছেলে ওসমান আলীসহ কয়েক জন ইউক্যালিপটাস গাছ কর্তন করতে থাকে পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন এসময় কর্তনকৃত ১১ টি ইউক্যালিপটাস গাছ জগজীবনপুর গ্রামের আব্দুল মালেকের বাড়িতে জব্দ করে রাখেন।

অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল মমিন জানান, মৃত রকিবারে স্বজননেদের কাছ থেকে আমরা গাছ গুলা ৮০ হাজার টাকা ক্রয় করে নিয়েছি। শত্রুতা করে কে বা কাহারা পুলিশে খবর দিয়ে গাছ কর্তন বন্ধ করে দিয়েছে।

সলঙ্গা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা খোন্দকার লিপু বলেন, গাছ কর্তনের খবর পেয়েছি। থানা পু্লিশ গাছ জব্দ করেছেন।তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park