1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কামারখন্দে ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিক নিহত – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

কামারখন্দে ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দে মুরগিবোঝাই ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার কুটিরচর বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ।
নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সেনগাতি এলাকার মো. জয়নালের ছেলে মো. জাহিদুর রহমান (২৩), আব্দুল হাইয়ের ছেলে মো. গাফফার হোসেন (২৪) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের মো. আব্দুল ওয়াদুদ সরকারের ছেলে মো. কাওসার সোয়েব (১৮)।


প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনজন কর্মীই ছিল এসিআই ফুড মিলে কর্মরত শ্রমিক। ডিউটি শেষে  মোটরসাইকেল যোগে স্থানীয় বাজারের পথে রওনা হলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।


নিহত মোটরসাইকেলচালক মো. কাওসার আহমেদের ফুফাতো ভাই জাকারিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে আমার ভাইয়ের মরদেহ পাইনি। সেনগাতি এলাকার তিনজন বলে তার মরদেহ ভুল করে নিয়ে যাওয়া হয়েছিল। মরদেহের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে চেনার উপায় ছিল না। পরে শনাক্ত করে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park