1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে ভিজিএফের ১০২ বস্তা উদ্ধার  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে ভিজিএফের ১০২ বস্তা উদ্ধার 

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ মঙ্গলবার, ২০ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া মোড়ে আলী হোসেনের গোডাউন থেকে ১০২ বস্তা ভিজিএফের চাউল উদ্ধার করেছে যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি।

১৯ মে সোমবার রাত ১০ টার সময়  সরিষাবাড়ী অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প ২৬ বীর ইউনিটের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে একটি সেনা টহল নিয়ে এফআইইউ গোয়েন্দা তথ্যের  ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি’র উপস্থিতিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে আলী হোসেনের গোডাউন থেকে অবৈধভাবে মজুত থাকা ১০২ বস্তা  চাউল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। পরে জব্দকৃত চাউল সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি’র উপস্থিতিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  রফিকুল ইসলাম জানান, ১০২ বস্তা চাউল জব্দ করে  তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। এ বিষয়ে মামলা  করার প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park