1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গলাচিপায় বৃষ্টির জন্য নামাজ আদায় – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী

গলাচিপায় বৃষ্টির জন্য নামাজ আদায়

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

গলাচিপায় তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকেই তাপমাত্রার পারদ উঠতে শুরু করায় চরম বিপাকে পড়েছেন সব শ্রেণীর মানুষ। তাই বৃষ্টির আশায় পৌরসভার জৈনপুরী খানকার মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন পৌরবাসী।

রোববার (১৮ এপ্রিল) সকাল ১০ টার সময় বৃষ্টির আশায় পৌরসভার জৈনপুরী খানকার মাঠে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় বিশেষ এই নামাজ। এতে অংশগ্রহণ করেন পৌরসভার পাঁচ শতাধিক মুসল্লি।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাজী জামে মসজিদের ইমাম হুমায়ুন কবির। এ বিষয়ে ইমাম হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে রয়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত।

কয়েকদিনের টানা দাবদাহে জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও অতিরিক্ত তাপের কারণে বেশি সময় বাইরে থাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park