1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
১৩ নভেম্বর ঘিরে প্যাট্রোলিং বাড়িয়ে শক্ত অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন

১৩ নভেম্বর ঘিরে প্যাট্রোলিং বাড়িয়ে শক্ত অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
১৩ নভেম্বর ঘিরে প্যাট্রোলিং বাড়িয়ে শক্ত অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ১৩ নভেম্বরের কার্যক্রমকে ঘিরে সরকার শক্ত অবস্থানে রয়েছে। প্যাট্রোলিং বাড়ানো হয়েছে এবং কেপিআইগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় খোলা তেল বিক্রি বন্ধসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির সময় রাস্তার পাশে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধ থাকবে। সন্দেহজনক কাউকে দেখলে নাগরিকদের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক এবং প্রস্তুতি শেষ হলে একটি মহড়াও দেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park