1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল, ইসিতে টিকে গেল শাপলা কলি – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল, ইসিতে টিকে গেল শাপলা কলি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসি তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। এর ফলে একই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল থাকল এবং শাপলা কলি প্রতীক টিকে গেল।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। শুনানি শেষে নির্বাচন কমিশন ঋণ খেলাপির অভিযোগকে আমলে নিয়ে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল করে।

ঋণ খেলাপির অভিযোগ এনে আগেই ইসিতে আপিল করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। পাল্টা হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে কমিশনে আপিল করেন। কিন্তু এ ক্ষেত্রেও ধানের শীষের প্রার্থীকে হতাশ হতে হয়। নির্বাচন কমিশন তার আবেদন নামঞ্জুর করে দেয় এবং হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রাখে।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ খেলাপির বিষয়টি উচ্চ আদালতেও গড়ায়। ঋণ খেলাপির তালিকায় তার নাম অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টে রিট হলে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ প্রথমে তার নাম স্থগিত করেন। তবে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে গত ৮ জানুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

পরবর্তীতে ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। কিন্তু চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত রাখার আগের সিদ্ধান্তই বহাল রাখেন। সর্বশেষ ১৪ জানুয়ারির আদেশে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকায় স্থগিত সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

এ অবস্থায় নির্বাচন কমিশনের আপিল শুনানিতে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park