1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাদি হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার চট্টগ্রামে – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

হাদি হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার চট্টগ্রামে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
হাদি হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার চট্টগ্রামে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এনসিপি চট্টগ্রাম মহানগর শুক্রবার (১৯ ডিসেম্বর) ঘোষণা করেছে, আগামী শনিবার (২০ ডিসেম্বর) ৫ দফা দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি মাগরিবের পর নগরের ২নং ষোলশহর বিপ্লব উদ্যান থেকে শুরু হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় আগ্রাসনবিরোধী অগ্রনায়ক ও জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এই মশাল মিছিল আয়োজন করা হয়েছে।’

এনসিপির ৫ দফা দাবিসমূহ হলো:
১. স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ,
২. আওয়ামী ফান্ডদাতা সব কম্পানির ওপর স্থগিতাদেশ আরোপ,
৩. হাদির হত্যার আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রেরণ ও সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি,
৪. নির্বাচনের আগে খুনি হাসিনার ফাঁসির রায়ের বাস্তবায়ন,
৫. পুলিশে আওয়ামী সময়ে নিয়োগ পাওয়া এসপি, ডিজি, আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কার।

মশাল মিছিলে জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তি, শ্রমিক শক্তি ও ছাত্রশক্তির সব নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park