1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হরিপুরে কাঁচা মরিচের কেজি ২শ’ টাকা, কমেনি পেঁয়াজের দাম – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

হরিপুরে কাঁচা মরিচের কেজি ২শ’ টাকা, কমেনি পেঁয়াজের দাম

জসীমউদ্দীন ইতি
  • প্রকাশ বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গত ৪-৫ দিনের ব্যবধানে  খুচরা বাজারে ২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ এছাড়া পেঁয়াজের কেজি ৭০ টাকা। আলুর বাজার স্থীতিশীল থাকলেও বেগুন, মুলা, পটল, ঢেঁড়শ, কচু, পেঁপেঁর দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩০ টাকা। হঠাৎ এসব সবজির দাম বাড়ায় হতাশ ক্রেতারা।

গতকাল রোববার সকালে উপজেলার কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত ৪-৫ দিন আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকা কেজি এখন তা ৪০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২শ’ টাকায়। ৫০ টাকার পেঁয়াজ কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭০ টাকা।

এছাড়াও পটল কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ টাকা, বেগুন ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা, কচু ৩০ টাকা, পেঁপেঁ ২০ টাকা, মুলা ৪০ টাকা, ঢেঁড়শ ২০ টাকা বৃদ্ধি পেয়ে এখন বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা। এদিকে লাউ প্রতি পিছ ৫০ টাকা, করলার কেজি ৮০ টাকা ও চিচিংগা ৪০ টাকা।

বাজারে সবজি কিনতে আসা রফিকুল নামে এক ক্রেতা বলেন, হঠাৎ সবজি বাজারে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছি আমরা। বাজারে আসা অন্যান্য ক্রেতারা জানান, ৪-৫ দিন আগেও বাজারে যে দামে পেঁয়াজ, কাঁচা মরিচসহ অন্যান্য সবজি কিনেছেন সে তুলনায় প্রতিটি সবজির দাম অনেক বেড়ে গেছে। এভাবে দাম বাড়লে শ্রমজীবী মানুষসহ দিন মজুররা কিভাবে চলবে।

খুচরা বিক্রেতা জুয়েল বলেন, গত ৪-৫ দিন ধরে কাঁচা মরিচ, পেঁয়াজ ও সবজি বেশি দামে কিনতে হচ্ছে তাই, বেশি দামে বিক্রি করছি। অতি বৃষ্টিতে সবধরনের সবজির দাম বাড়ছে তবে কয়েকদিনের মধ্যে কমতে পারে। স্থানীয়ভাবে এলাকায় চাষাবাদ হওয়া সবজি বর্তমানে দেশের অভ্যন্তরে চলে যাচ্ছে। তাই হাট বাজারে সবজির যোগানের চেয়ে চাহিদা বেশি হওয়ায় বাজারে দাম বেশি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park