1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ছোটন বিশ্বাস
  • প্রকাশ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

“স্বাস্থ্যসেবার মানন্নোয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে খাগড়াছড়ি পৌরশহরের চেঙ্গী স্কোয়ার ফোর পয়েন্ট ক্যাফে এন্ড রেস্টুরেন্টে ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ এর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারং কল্যাণ সমিতির আয়োজনে এ সভা করা হয়। 

সভায় জাবারং কল্যাণ সমিতির প্রোগ্রাম কর্মকর্তা বিদ্যুৎ জ্যোতি চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা, সহ-সভাপতি অংপ্রু মারমা, সমাজকর্মী ধীমান খীসা, খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, জাবারং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ হেলথ ওয়াচ এর সমন্বয়ক মাহরুবা খানম, প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী। 

মুক্ত আলোচনায় মতবিনিময় সভায় বক্তারা, সমসাময়িক বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের অনিয়ম, সেবার মানোন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয় সহ বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করা  হয়। দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণে কিভাবে সেবা দেওয়া সম্ভব এবং বাংলাদেশ হেলথ ওয়াচ কিভাবে জনকল্যাণে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন তা তুলে ধরা হয়। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park