1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাঝরাতে ভিসির পদত্যাগ চাইলেন বামপন্থী ৭ শিক্ষার্থী,দিলেন আল্টিমেটাম! ভেড়ামারায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদের কারনে  ভ্রাম্যমাণ আদালতে  জরিমান ও কারাদণ্ড চকরিয়ায় ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ ১৯ আসামী গ্রেপ্তার জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ৭ মাস ফ্রি খাওয়ার অভিযোগ নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা

সুন্দরগঞ্জে ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোঃ হযরত বেল্লাল
  • প্রকাশ বুধবার, ৯ জুলাই, ২০২৫

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগের লটারীতে ব্যাপক অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন এলাকাবাসি। বুধবার উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন পপেল, পৌর যুবদল আহবায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীগণ। বক্তাগণ বলেন প্রশাসন ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে লটারির মাধ্যমে যাদের দোকানঘর নেই, ব্যাংক সাটিফিকেট নাই তাদেরকে ডিলার নিয়োগ দিয়েছেন।

        গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে লটারি মাধ্যমে উপজেলা প্রশাসন ৪২ জন খাদ্যবান্ধব ও ৬ জন ওএমএস ডিলার নিয়োগ দেন। জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায়  ৪৮ জন ডিলার নিয়োগের বিপরীতে ২৩২টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই করে ৬৩টি আবেদন বাতিল হয়। পরে বৈধ আবেদন সমুহের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা আলা উদ্দিন বসুনিয়া বলেন, ডিলার নিয়োগে কোন প্রকার অনিয়ন হয়নি। স্বচ্ছতার ভিত্তিত্বে ডিলার নিয়োগ হয়েছে।      

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park