1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুনামগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

সুনামগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সানোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ২৩ মে, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি>সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে ধর্মপাশা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে বৃহস্পতিবার বিকালে মধ্যনগর থানার দক্ষিণউড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব বিশ্বাস মধ্যনগর উপজেলার দক্ষিনউড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে। সে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ।

মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ২৭ নবেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তপ্রাপ্ত  আসামী হিসেবে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস কে গ্রেপ্তার করা হয় ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তপ্রাপ্ত  আসামী হিসেবে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে । পরবর্তীতে তাঁকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park