1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

কুড়িগ্রামে সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রাঘা‌তে বিজিবির টহলদ‌লের এক সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় টহল দলে থাকা বি‌জি‌বি সদস্য ও এক আনসার সদ্যেসহ কমপক্ষে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

আজ বুধবার (১৪ মে) দিনগত মধ্যরাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে। মৃত্য ব্যক্তি হলেন রিয়াদ হোসেন (৩২) ,জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনা জেলার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে বলে জানা গিয়েছে।

আহতরা হলেন- বিজিবি সদস্য হাবিলদার জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। আহত আরেকজনের নাম জানা যায়নি।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টায় রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৬ এলাকার ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে টহল দিচ্ছিলেন বিজিবির একটি দল। এ সময় বৃষ্টি ও বজ্রঝড় শুরু হলে তারা এক‌টি টিনশে‌ডে আশ্রয় নেন। সেখানে আকস্মিক বজ্রাঘাত হয়। এতে ছয় জন আহত হন। দ্রুত তা‌দের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বি‌জি‌বি সদস্য রিয়াদ হো‌সেন‌কে মৃত ঘোষণা করেন।

আহত অপর সদস্যদের মধ্যে গুরুতর দুই জন‌কে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হ‌য়ে‌ছে। বাকিদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বি‌জি‌বি দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম বজ্রাঘা‌তে টহল সদস্যদের আহত হওয়ার বিষয়‌টি নিশ্চিত করলেও মৃত্যুর বিষ‌য়ে তথ্য দি‌তে অপারগতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি হাসপাতালে পাঠিয়েছি। আপনারা সেখান থেকে তথ্য নিন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে রা‌তেই হাসপাতালে গিয়েছিলাম। বজ্রাঘা‌তে বি‌জি‌বির এক সদস্য মারা গেছেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। আহত‌দের মধ্যে দুই জন‌কে ময়মনসিংহ মেডিক্যালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। বাকিদের রৌমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বুধবার মধ্যরাত থেকে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে তীব্র বজ্রঝড়সহ বৃষ্টিপাত হ‌য়ে‌ছে। বজ্রঝ‌ড়ের তীব্রতায় মানুষজন আতঙ্কিত হ‌য়ে পড়ে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park