1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬টন সরকারি চাল জব্দ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সিরাজগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬টন সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জ
  • প্রকাশ শুক্রবার, ৩০ মে, ২০২৫

সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জ উপজেলায়  সেনাবাহিনীর যৌথ পৃথক দুটি অভিযানে ১৬ হাজার কেজি ফেয়ার প্রাইসের চাল জব্দ এবং অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত থাকা মালিক পক্ষসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়টি সিরাজগঞ্জ সদর সেনা ক্যাম্প ও নিমগাছি আর্মি ক্যাম্প থেকে পাওয়া তথ্য জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) রাতে জেলার সদরে মালশাপাড়া এলাকায় নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে প্রায় ১০ হাজার কেজি এবং রায়গঞ্জের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি সরকারি চাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ইয়াকুব আলী(৭০), মোঃ মাহফুজ হোসেন (২৫), মোঃ শাকিল হোসেন (২৮), মোঃ রাজু (২৫), মোঃ শরিফ হোসেন (৩৫), মোঃ আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) এবং মোঃ সাইফুল (৩৫)। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরও জানা যায়, অবৈধভাবে গুদামজাতে সংরক্ষনে রাখা সমাজের অসহায় গরিব-দুঃখীদের জন্য বরাদ্দ ন্যায্য মূল্যের চাল উদ্ধার করা হবে সাথে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হবে।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আর্মি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা, পুলিশ ও উপজেলা ফুড পরিদর্শকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park