1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরীর অপরাধে জরিমানা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট

সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরীর অপরাধে জরিমানা

জুবায়ের হোসাইন
  • প্রকাশ বুধবার, ৪ জুন, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে সিরাজগঞ্জ সদরে অবস্থিত রেইনবো আইস ললি নামের এক কারখানাকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার খোকশাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশন সূত্র থেকে জানা যায়,  অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও বাজারজাত করা হচ্ছে খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় প্রায় ৫০ বস্তা অস্বাস্থ্যকর আইস ললি ও তিন হাজার প্যাকেজ ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park