1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান ভাগাভাগি নিয়ে কৃষককে মারপিট, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

জুবায়ের হোসাইন
  • প্রকাশ বুধবার, ৪ জুন, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মনিরপুর গ্রামের মাঠে ধান ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ জুন ২০২৫খ্রিঃ) দুপুরে এই হামলার শিকার হন মনিরপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল খালেক (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আব্দুল খালেক নিজ জমিতে ধান কাটছিলেন। এসময় ধান ভাগাভাগি নিয়ে বেতকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাজু (২৭) তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাজু তাকে বেধড়ক মারপিট করেন এবং হাতে থাকা কাস্তে দিয়ে খালেকের মাথায় আঘাত করেন, এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। রাজুর পিতা আব্দুর রাজ্জাক (৫০) দ্রুত ঘটনাস্থলে এসে খালেককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

আহতের ছেলে মোঃ শরিফুল ইসলাম জানান, আমার বাবা ধান কাটছিলেন। হঠাৎ রাজু এসে ঝগড়া শুরু করে। একপর্যায়ে রাজু ও তার পিতা আব্দুর রাজ্জাক তাকে (খালেক) বেধড়ক মারপিট করে এবং কাস্তে দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং গুরতর আহত হন।

পরিবারের লোকজন প্রথমে আব্দুল খালেককে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আব্দুল খালেক বাদী হয়ে রাজু ও তার পিতা আব্দুর রাজ্জাককে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park