1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাজিদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

সাজিদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মো. মিনহাজুর রহমান মাহিম
  • প্রকাশ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে ক্যাম্পাস। 

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইবি শাখা ছাত্রদল অনুষদ ভবন থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ করে।

এসময় মিছিলে ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; ইত্যাদি বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “সাজিদ হত্যার পর থেকে ক্যাম্পাসজুড়ে ভয়ের পরিবেশ বিরাজ করছে। আমরা কুষ্টিয়ার এসপি ও ইবি থানার ওসির সঙ্গে কথা বলেছি। তাঁরা তদন্ত এগিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে দ্রুত গ্রেপ্তার ছাড়া শিক্ষার্থীরা নিরাপদ বোধ করবে না। বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করতে হলে সিসি ক্যামেরা, পর্যাপ্ত লাইটিং এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিস্টদের হাতে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। এই হত্যাকাণ্ডসহ প্রতিটি ঘটনার বিচার আমরা চাই। আইনিভাবেই তাদের জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।”

অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ ‘৪০ দিন পেরিয়ে গেল, হিসাব কই?’ ‘রাষ্ট্রের কাছে জবাব চাই, খুনি কেন বাইরে?’ ‘বিচার কী ঢাবিই পাবে, ইবি পাবে না?’ ‘আমার নিরাপত্তা কোথায়?’ ইত্যাদি প্ল্যাকার্ড হাতে দেখা যায়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “সাজিদ হত্যার পর ৪০ দিন কেটে গেলেও খুনিরা এখনও ধরা পড়েনি। তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, যা আমাদের সবার জন্য ভয়াবহ হুমকি। দ্রুততম সময়ে গ্রেপ্তার ও বিচার না হলে আন্দোলন ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়বে।”

তারা আরও সতর্ক করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা আমাদের ক্ষোভ বাড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”

উল্লেখ্য, গত ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভিসেরা রিপোর্টে প্রমাণিত হয়, তিনি শ্বাসরোধে নিহত হয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park