1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শ্রীপুরে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যা  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

শ্রীপুরে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যা 

উসমান গনি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে  শারীরিক   নির্যাতনের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে মেঝেতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান স্বামী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মাদকাসক্ত স্বামীর দুটি বসতবাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে বসতবাড়ি দুটি পুড়ে যায়। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সুইটি আক্তার (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে।অভিযুক্ত স্বামী মো. নূরুল ইসলাম (৩৫) উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের মো. শাহজাহান মৃধার ছেলে। দেড় বছর আগে সুইটির বিয়ে হয় নূরুল ইসলামের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে চার মাস বয়সী এক শিশুকন্যা রয়েছে। স্থানীয়  বাসিন্দা আব্দুস ছামাদ বলেন, ‘একটা নিরপরাধ মেয়েকে অমানবিক নির্যাতন করেছে মাদকাসক্ত যুবক। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। নূরুল ইসলামের পরিবারের সদস্যরাও এর জন্য দায়ী। মেয়েটাকে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় থেঁতলে গুরুতর আহত করে গলা টিপে খুন করছে। এতে বিক্ষুব্ধ জনতা নূরুল ইসলামের বসতবাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বেলা সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের মামা জসিম শেখ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামী নূরুল ইসলামকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park