1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১ সিরাজগঞ্জে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মাহফুজুর রহমান সাইমন
  • প্রকাশ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শনিবার (১ নভেম্বর) রাতে মিছিল করেন তারা হয়। এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু জানান, নিষিদ্ধ সংগঠনের লোকজন মিছিল করেছে। একটি পলাতক ও কীভাবে তারা এখনো শেরপুরের বুকে মিছিল করার সাহস পায়। আমরা তাৎক্ষণিক নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মিছিল করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান, আমাদের ভাই বোনদের ওপর যারা হামলা চালিয়েছে, হত্যা করেছে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।

এদিকে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া জানান, আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে মিছিল করে, এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছি, দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। নতুবা নির্বাচনের আগ-মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park