1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে স্কুল চলাকালিন সময়ে শিক্ষার্থীর বিষপান করে আত্নহত্যার চেষ্টা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ

কিশোরগঞ্জে স্কুল চলাকালিন সময়ে শিক্ষার্থীর বিষপান করে আত্নহত্যার চেষ্টা

আনোয়ার হোসেন
  • প্রকাশ রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেনীর এক শিক্ষার্থী স্কুল চলাকালিন সময়ে বাথরুমে গিয়ে বিষপানে আত্নহত্যার চেষ্টা করেছে।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুর দেড়টার দিকে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধানশিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার
করেছে।
শিশু নিকেতন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক জানান, প্রতিদিনের ন্যায় সকাল ৯ টা থেকে নবম শ্রেনীর ক্লাস চলছিল। দুপুর দেড়টার দিকে বিরতীর পর ওই শিক্ষার্থী সকলের অগোচরে স্কুলের পুর্বদিকের বাথরুমে গিয়ে বিষপান করে। ওই শিক্ষার্থীর সহপাঠিসহ অন্যন্যরা মেয়েটিকে বাথরুমে পরে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আমিসহ অন্যান্য শিক্ষকরামিলে মেয়েটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যাই।
শিশু নিকেতন স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, সকাল বেলা মেয়েটি স্কুলে আসার সময় তাঁর বাবা হামিদুল ইসলাম মেয়েটিকে গালিগালাজ করেছিলো বলে জানতে পারলাম। সে কারনেই অভিমান করেই হয়তো সে বিষপান করতে পারে।
কিশোরগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাকিব হাসান জানান, মেয়েটির অবস্থার অবনতি হওয়ার কারনে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park