1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১ সিরাজগঞ্জে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার সিরাজগঞ্জ নেসকোর কারিশমায় হাসপাতালের মাসে ৫লাখ টাকা লোকসান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিরাজগঞ্জ সফর কাহন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার সকালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগে বিনিয়োগকারীদের এই সিদ্ধান্ত জানানো হয়।

লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে, ব্যাংকগুলো এখন থেকে উক্ত অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক পৃথক আরেকটি চিঠির মাধ্যমে এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে।

এর আগে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে পাঁচ ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে তাদের নিয়ন্ত্রণ নেয়। সেই সময় এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ধরা হয়েছে এবং বর্তমান আর্থিক অবস্থায় শেয়ারধারীরা কোনো অর্থ পাবেন না।

গভর্নরের এই ঘোষণার পর থেকেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও প্রশ্ন দেখা দেয়। অবশেষে আজ বৃহস্পতিবার বিএসইসি আনুষ্ঠানিকভাবে এই পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের ঘোষণা দেয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park