1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

রিটার্নিং কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কিশোরগঞ্জে গণফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ)সংসদীয় আসনে গণফ্রন্টের মনোনীত প্রার্থী আবির হোসেনের মনোনয়নপত্র জমাদান সামান্য বিলম্ব হওয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ওই মনোনীত প্রার্থী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলাস্থ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে গণফ্রন্ট প্রার্থী আবির হোসেনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ তুলে ধরে বলেন আমাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ ) সংসদীয় আসন থেকে গণফ্রন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। নির্বাচন কমিশনারের বেঁধে দেওয়া তারিখে আমি মনোনয়নপত্র দাখিলের যাবতীয় কাগজপত্রাদি ফটোকপি করতে গেলে বিদ্যুৎ না থাকার কারণে জমাদানের নির্ধারিত সময়ের দশ মিনিট পরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে তিনি তা গ্রহণ করেননি এবং বিষয়টি সামান্য বিবেচনা করেননি।

তিনি আরো বলেন অথচ বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নিয়ম বহির্ভূতভাবে মনোনয়নপত্রের ফটোকপি জমা দিলেও তা গ্রহণ করা হয়েছে, যা পক্ষপাতিত্ত ও স্পষ্ট বৈষম্যের উদাহরণ। বর্তমান বাংলাদেশে বৈষম্যের কোনো সুযোগ থাকার কথা নয়। সেখানে বিএনপির প্রার্থী ফটোকপি জমা দিয়ে প্রার্থী হতে পারলেও আমাদের সামান্য দেরি কোনোভাবেই বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত কামনা করছি। তা না হলে নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা হারাবে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় কোন বক্তব্য জানা যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park