1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি, যুদ্ধের প্রেক্ষাপটে নতুন তথ্য – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন আমানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী ওসমান গনি আর নেই ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন

রাশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি, যুদ্ধের প্রেক্ষাপটে নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই সামনে এলো নতুন এক তথ্য। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত হয়ে বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কো-এর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর ব্যক্তিগত আমন্ত্রণে খামেনিকে মস্কো নেওয়া হয়েছে। গত ১২ মার্চ দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনা হয় এবং ওই দিনই একটি রুশ সামরিক বিমানে করে তাকে মস্কোতে আনা হয়।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা প্রতিরোধও অব্যাহত রেখেছে ইরান। এসব হামলার মধ্যেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই হামলায় তার পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park