1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

‎রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফরোজির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‎এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফরোজির উদ্যোগে প্রখ্যাত চিকিৎসাবিদ ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আব্দুল হাকিম স্মরণে শুক্রবার দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গালুয়া বাজারের গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিশেষ করে বাত জ্বর ও বাত ব্যথা বিষয়ক চিকিৎসা সেবা দেওয়া হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন দেশের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. নজরুল ইসলামসহ অন্তত ২০ জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা, ব্যবস্থাপত্র ও বিভিন্ন ঔষধ সরবরাহ করা হয়।

‎ফ্রী মেডিকেল ক্যম্পের আয়োজক ব্যারিস্টার মঈন ফরোজি বলেন, আমরা প্রয়াত ডা. আব্দুল হাকিম স্যারের স্মৃতিকে স্মরণীয় রাখতে মানুষের পাশে থাকতে চাই। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার।  স্থানীয় জনগণের সেবায় তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ মেডিকেল ক্যাম্প আগামী দিনেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park