1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

রাজাপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১৮ মে, ২০২৫

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট সহ রিফাত খান নামের এক মাদক কারবারি’কে আটক করেছে পুলিশ। ১৭’ই মে শনিবার রাতে উপজেলা সদরের বাঘরি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিফাত খান ঝালকাঠি জেলা সদরের কেফায়েত নগর ৭ নং ওয়ার্ড এর মন্নান খানের ছেলে।

পুলিশ জানান, এসআই শহিদুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রিফাত খান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত রিফাত খানের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে (যার নং -০৮)।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park