1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

রাজাপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজাপুর মুক্তিযোদ্ধা ভবনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আকিজ মনোয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং আলোকিত ইসলামিক একাডেমী, ছোট কৈতর্বখালী, রাজাপুর-ঝালকাঠির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪শ’ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন সাংবাদিক এম খায়রুল ইসলাম পলাশ, মো:আজাদ হোসেন,সাংবাদিক এনামু হোসেন খান ও আবু সায়েম আকন। শীতবস্ত্র বিতরণকালে আয়োজকরা বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park