1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

জীবনযুদ্ধে ক্লান্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন ইউএনও

‎সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

‎‎জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে ক্লান্ত এক অসহায় বৃদ্ধ বাবার পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

‎উপজেলার পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৬০) দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে আসছেন। বার্ধক্যের ভার সত্ত্বেও প্রতিদিন একবেলা খাবারের সন্ধানে তাকে মাঠে গিয়ে কাজ করতে হয়। এমন মানবেতর জীবনের খবর স্থানীয় সংবাদকর্মীদের নজরে এলে বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর করা হয়।

‎খবর পেয়ে ইউএনও নুসরাত জাহান সরেজমিনে সাইফুল ইসলামের বাড়িতে যান এবং তার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

‎এছাড়াও, প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, একটি নিরাপদ ঘরের ব্যবস্থা এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

‎এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আজ সাইফুল ইসলামের বাড়িতে এসে যা দেখলাম, তা সত্যিই অত্যন্ত দুঃখজনক। আমরা সবসময় তার পাশে থাকার চেষ্টা করবো। প্রশাসনের দায়িত্ব শুধু উন্নয়ন নয়, একজন মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের বড় অর্জন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park