1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নির্বাচনকালীন ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির স্কিল বিভাগের শিক্ষার্থীরা ইফতার প্যাকেজিং কার্যক্রমে অংশ নিচ্ছেন।

দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে একযোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় উপকৃত হবেন ৩৩ হাজার ৩০০ দরিদ্র ও অসচ্ছল পরিবার।

প্রতিটি ইফতার প্যাকেজে থাকছে—

  • ২ কেজি ছোলা
  • ২ কেজি মসুর ডাল
  • ১ লিটার সয়াবিন তেল
  • ১ কেজি খেজুর
  • ১ কেজি মুড়ি

রমজানে দরিদ্র পরিবারগুলো যেন সহজে ইফতার ও সেহরি করতে পারেন, সে বিবেচনায় এসব সামগ্রী নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন।

এবার ইফতার প্যাকেজের সঙ্গে নতুন সংযোজন হিসেবে দেওয়া হচ্ছে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই। উপহার হিসেবে দেওয়া এই বইটির মাধ্যমে রোজাদাররা রমজানের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে ধারণা পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

ফাউন্ডেশন জানিয়েছে, রমজানজুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park