1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজশাহী বিভাগে ২৩ উপজেলায় শপথ নিলেন চেয়ারম্যানরা। – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

রাজশাহী বিভাগে ২৩ উপজেলায় শপথ নিলেন চেয়ারম্যানরা।

মোঃ জামিল হায়দার জনি
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি>উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচিত রাজশাহী বিভাগের ২৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। পরে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ গ্রহণ করেন।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমধাপে নবনির্বাচিত ২৩ উপজেলা চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার। এরপর মহিলা ভাইস চেয়ারম্যান ও পরে ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত ৮ মে রাজশাহী বিভাগের ৮ জেলার এই ২৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park