1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) আমদানির অংশ হিসেবে আরও ৬১ হাজার মেট্রিক টন গম বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ও মার্কিন সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে ‘নগদ ক্রয় চুক্তি নম্বর ৩’-এর আওতায় এই গম আমদানি করা হয়েছে। জাহাজ ‘এমভি এম পি আলট্রা ম্যাক্স ২’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পর ইতিমধ্যে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। দ্রুততম সময়ে খালাসের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা মোট গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। এর আগে, একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ টন গম দেশে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, জি-টু-জি ০১ চুক্তির অধীনে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি-টু-জি ০২ চুক্তির অধীনে ২ লাখ ৩০ হাজার ৩৯ টনসহ এ পর্যন্ত সর্বমোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে।

আমদানিকৃত এই চালানের ফলে জাতীয় খাদ্য মজুদ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। দেশে প্রতি বছর গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যেখানে স্থানীয় উৎপাদন মাত্র ১০ লাখ মেট্রিক টন। তাই চাহিদার বড় অংশ পূরণের জন্য প্রতি বছরই বিদেশ থেকে বিপুল পরিমাণ গম আমদানি করতে হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park