1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন আমানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী ওসমান গনি আর নেই ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে ইরান। দেশটির রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে ইরান।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা ধারণা করছে বিমানটি ভূপাতিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ তথ্য অস্বীকার করে বলেছে, বিমানটি আঘাত পেলেও সেটি ধ্বংস হয়নি এবং মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় পাইলটও অক্ষত আছেন বলে দাবি করা হয়েছে।

পঞ্চম প্রজন্মের স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান শত্রুপক্ষের রাডার এড়িয়ে চলতে সক্ষম। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় পক্ষই এফ-৩৫ ব্যবহার করে হামলা চালিয়ে আসছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো যুদ্ধবিমানটিকে সরাসরি আঘাত করার দাবি করেছে ইরান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park