1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

গফরগাঁও সরকারি কলেজ এ কর্মরত বিসিএস ক্যাডারদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পিরোজপুরে বিসিএস সাধারন শিক্ষা সমিতির মানববন্ধন

মো: তামিম সরদার
  • প্রকাশ রবিবার, ১২ জুন, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>পিরোজপুরে মানববন্ধন করেছে বিসিএস সাধারন শিক্ষা সমিতির সরকারি সোহরাওয়ার্দী কলেজ ইউনিট। গত ৮ জুন ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ এ কর্মরত বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার কর্মকর্তাগনের উপর সন্ত্রাসী হামলা সরকারি সম্পত্তি ভাংচুর এবং ক্যাশ সেকশনের গুরুত্বপূর্ণ সরকারি দলিলপত্রাদী ছিনতাইয়ের ঘটনা এবং পরবর্তিতে গত ৯ জুন দিনব্যাপী অত্র কলেজে কর্মরত বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার কর্মকর্তাগনকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় আজ রোববার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী কর্ম বিরতিসহ কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, উপাধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান বাবুল, সোহরাওয়ার্দী কলেজ বিসিএস(সাধারন শিক্ষা)ইউনিট কমিটির সভাপতি মাসুদ আহম্মদ, সাধারন সম্পাদক হাবিবুল্লাহ হাওলাদার, সহযোগী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম।

এ সময় বক্তারা এ ঘটনায় দায়ী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা এবং বিসিএস সাধারন শিক্ষা সমিতির সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park