1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মধ্যরাত বা সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২ ভাইরাল ছবির নেপথ্যের সত্য: শিশুর মৃত্যু, ভুল তথ্য ও এক পরিবারের ভাঙা পৃথিবী জামালপুরে সরকারি চাল পাচারের সময়   র‍্যাবের  নিকট জব্দ। সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যরাত বা সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অনুমতি থাকলে আজ মধ্যরাত বা সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। তার সঙ্গে থাকবেন মোট ১৬ জন সফরসঙ্গী, যার মধ্যে চিকিৎসক, পরিবারের সদস্য ও পরিচর্যাকারীরা রয়েছেন। যাত্রা কাতারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, লন্ডনে নির্ধারিত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলবে এবং যাত্রাপথে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মেডিকেল বোর্ড নিয়মিত পরামর্শ দিচ্ছে এবং যুক্তরাজ্যের চিকিৎসকরাও খালেদা জিয়াকে দেখেছেন।

সফরসঙ্গীদের মধ্যে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সৈয়দা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান। এছাড়া পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদারও থাকবেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা নিতে সক্ষম। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের জটিলতায় ভুগছেন। এরইমধ্যে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park