1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ভোট গণনা শুরু, ফলের অপেক্ষায় দেশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়েছে। ইতোমধ্যে বহু কেন্দ্রে ব্যালট বাক্স গণনা কক্ষে পৌঁছেছে এবং প্রাথমিক পর্যায়ে ব্যালট পেপার আলাদা করার কাজ চলছে। এবার সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়ায় প্রথমে রঙ অনুযায়ী ব্যালট আলাদা করা হচ্ছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা ও কালো রঙের, আর গণভোটের ব্যালট গোলাপি রঙের হওয়ায় সেগুলো পৃথক করে আলাদা আলাদাভাবে গণনা করা হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত সারা দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন জানায়, কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এবং সারা দেশের কোনো কেন্দ্রে ভোট স্থগিতের ঘটনা ঘটেনি। এখন শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত গণনার পর্ব, যার মাধ্যমে ধীরে ধীরে স্পষ্ট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত চিত্র।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park