1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার

ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটকেন্দ্রে গিয়ে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গেলে তাকে ঘিরে ধরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয় এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। এ সময় তার ওপর হামলারও চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঘটনার সময় কেন্দ্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে নিরাপদে উদ্ধার করে কেন্দ্র এলাকা থেকে সরিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাটওয়ারী ‘বহিরাগতদের’ সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে এবং উত্তেজনা আরও বাড়লে তাকে ধাওয়া দেওয়ারও চেষ্টা করা হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট ডাকাতি ও হামলার অভিযোগ তোলেন। তিনি লেখেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে এবং কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়। একই সঙ্গে তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park