1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভারতে পাচার হওয়া ৩ নারী ও শিশু বেনাপোলে হস্তান্তর  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

ভারতে পাচার হওয়া ৩ নারী ও শিশু বেনাপোলে হস্তান্তর 

ইকরামুল ইসলাম
  • প্রকাশ রবিবার, ২ জুন, ২০২৪

শার্শা উপজেলা প্রতিনিধিঃ ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার  ৩ নারী ও ১ শিশু বাংলাদেশি নারীদের দুই বছর পর যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে  ভারতীয় পুলিশ।

রোববার (২ জুন) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন,নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নালুয়া গ্রামের কুদ্দুসের মেয়ে শাহিনুর আক্তার মনিমি, ঢাকার রুপনগর মিরপুরের হাফছামনি,নারায়নগঞ্জের ফতুল্লার হাজ্বিগজ্ঞের আঁখি আক্তার, বরিশাল মনোহার বেনারিপাড়ার নুপুর আক্তার, বিভিন্ন জেলায়। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান,ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।

মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার  অফিসার মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা  দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয়  মানবাধিকার সংস্থ্যা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park