1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চায় বিএনপি – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন! ব্যাংকিং খাতে নতুন দিকনির্দেশনা, ডিজিটাল সেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা

ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চায় বিএনপি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রিপোর্ট বলছে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা সব তারই নির্দেশে হয়েছে। অতএব জাতিসংঘের এই রিপোর্টই প্রমাণ করে হাসিনা একজন ফ্যাসিস্ট।

আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ বৃটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল আরও বলেন, আমাদের প্রত্যাশা ভারত সরকার অবিলম্বে খুনি হাসিনাকে ফেরত দেবে এবং তাকে ও তার সহযোগিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, নির্বাচন করবে কি করবে না- এটা জনগণ সিদ্ধান্ত নেবে। বিএনপির এ ব্যাপারে কোনো মতামত নেই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। সবসময় গণতন্ত্র চর্চা করে।

স্থানীয় সরকার ও আনুপাতিক হারে নির্বাচন অনুষ্ঠানে জামায়াতের মতের সাথে বিএনপি একমত কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন কমিশন সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছেন। তবে জামায়াতের আনুপাতিক হারে নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আগের চাওয়ার বিপক্ষে বিএনপি বলে জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park