1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বোয়ালখালীর লেবু যাচ্ছে দেশবিদেশে – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

বোয়ালখালীর লেবু যাচ্ছে দেশবিদেশে

এম মনির চৌধুরী রানা
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পাহাড়ে উৎপাদিত লেবু সরবরাহ হচ্ছে দেশবিদেশে । দৈনিক ২৭/৩০ লাখ টাকার লেবু বিক্রি হচ্ছে। এ মৌসুমে বোয়ালখালীতে লেবুর বাম্পার ফলন ও ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এছাড়া গ্রীষ্ম মৌসুমে রয়েছে খুচরা বাজারে লেবুর প্রচুর চাহিদা। লেবু ব্যবসায়ীরা জানান,  বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা গুচ্চগ্রাম, আমুচিয়া নয়া বাজার, কড়লডেঙ্গা মৌলভী বাজার, তালুকদার পাড়া, লুদি সিকদার পাড়া এলাকায় দৈনিক প্রায় হাজার বস্তা লেবু সরবরাহ হয়। যার বাজার মূল্য ২৭ থেকে ৩০ লাখ টাকা। এসব লেবু পাইকারি বিক্রেতারা চাষিদের কাছ থেকে ক্রয় করে ঢাকার শ্যামবাজার, কাওরান বাজার, কুমিল্লার নিমসা বাজার, নোয়াখালী বাজার, চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারের সরবরাহ করেন। 

জানা গেছে, বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় ছোট-বড় প্রায় ১২শ লেবু চাষি লেবু বাগান গড়েছেন। প্রায় ৭৫০ হেক্টরপাহাড়ি ভূমিতে গড়ে লেবু বাগানে ১৫থেকে ২০ হাজার হাজার শ্রমিক কাজ করছে। নিয়মিত পরিচর্যার মধ্য দিয়ে গড়ে তোলা প্রায় হাজার একরের লেবু বাগানে এবার ফলন এসেছে অন্যান্য বারের তুলনায় ৪৫ থেকে ৫০ শতাংশ বেশি। তা সংগ্রহ করে বাজারে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন লেবু চাষিরা। উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা, আমুচিয়া ও কড়লডেঙ্গা ইউনিয়নের হাজার একর পাহাড়ি এলাকায় লেবু বাগান এখন সরগরম। ফলন ভালো হওয়ায় ও বাজারে দাম থাকায় লাভের আশা দেখতে পেয়েছেন। এর আগের বছরে চাহিদা থাকলেও ফলন তেমন ছিলো না। ফলে পরিচর্যার খরচ তুলতে হিমসিম খেতে হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ্ বলেন, লেবু চাষীদের সব ধরনের সরকারি প্রশিক্ষনসহ সার্বিক সহযোগিতা করা হয়। যারা পাহাড়ে লেবু চাষ করেন তারা বাগানে পর্যাপ্ত পরিচর্যা না করার ফলে ফলন কম হয়। এবারে কিছু কিছু চাষী বাগানে পানি সেচসহ পরিচর্যা করায় অন্যান্য বারের চেয়ে লেবুর ফলন ভালো হয়েছে। ফলন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি চাষীদের প্রযুক্তিগতভাবে সহায়তা করতে চেষ্টা করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park