1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেরোবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন

বেরোবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন

ইবতেশাম রহমান সায়নাভ
  • প্রকাশ রবিবার, ২০ জুলাই, ২০২৫

বেরোবি প্রতিনিধি : ছাত্র রাজনীতি নিষিদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলনের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।

বুধবার (২০ জুলাই, ২০২৫) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেরোবি ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. রাশেদ মণ্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান ও যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান।

মো: আল আমিন বলেন, “বেরোবির ছাত্র রাজনীতির ইতিহাস সংগ্রামের, প্রতিবাদের। আজ আমরা নতুন সদস্যদের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে চাই। আমাদের লক্ষ্য, একটি গণতান্ত্রিক, ছাত্রবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে।”

এ সময় তাইজুল ইসলাম খান বলেন, “শিক্ষাঙ্গনে সহনশীলতা, যুক্তিবাদিতা ও গঠনমূলক ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে আমাদের তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। বহিরাগত নয়, ক্যাম্পাসকেন্দ্রিক রাজনীতিই হতে পারে প্রকৃত নেতৃত্ব গড়ার ভিত্তি।”

সালেহ মো. আদনান বলেন, “আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা আবারও প্রমাণ করছি, গণতান্ত্রিক ছাত্ররাজনীতি কোনো নিষেধাজ্ঞায় থেমে থাকে না। ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রদল সবসময় পাশে থাকবে।”

প্রধান অতিথি এম এম মুসা বলেন, “বর্তমান সময়ে শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ হয়ে পড়ছে, কারণ তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। ছাত্রদল চায় মুক্ত পরিবেশে নেতৃত্ব গড়ে উঠুক, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে।”

বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রবান্ধব ও গণতান্ত্রিক চর্চার নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park