1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেগমগঞ্জে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সংবাদ সম্মেলন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

বেগমগঞ্জে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সংবাদ সম্মেলন

বি. চৌধুরী (তুহিন)
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবস্থিত নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) চৌমুহনীতে সমিতির নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ভাইস চেয়ারম্যান হাজী মোঃ ইউছুপ।তিনি জানান, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ৮ একর ৪০ শতাংশ ভূমির উপর নির্মিত নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেড নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ সমিতির সদস্যরা মূলত উচ্ছেদ হওয়া হকার ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সদস্যদের সহযোগিতা ও পরিচালকদের আন্তরিকতায় সমিতির উন্নয়ন অব্যাহত ছিল।কিন্তু আওয়ামী সরকার আমলে একটি কুচক্রী মহল সমিতির কার্যক্রম দখল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ৫ আগস্টের পর থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।পরে চেয়ারম্যান হাজী আবুল কাশেম-এর নেতৃত্বে পুনরায় সমিতির নেতৃত্ব গ্রহণ করা হয় এবং নিয়ম অনুযায়ী কার্যক্রম পুনরায় শুরু হয়। বর্তমানে তারা মার্কেটের ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।হাজী ইউছুপ অভিযোগ করে বলেন,সমিতি প্রতি বছর চৌমুহনী পৌরসভাকে প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স প্রদান করে। অথচ পৌর প্রশাসক মার্কেটের রাস্তায় পৌরসভার লাইটগুলো বন্ধ করে দিয়েছেন,সুইপারদের প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মার্কেটে ছয় মাস ধরে ময়লা-আবর্জনা স্তুপ হয়ে আছে,যা ব্যবসায়ীদের জন্য ভোগান্তি তৈরি করছে।তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,আমরা সংবাদপত্রের মাধ্যমে জাতির বিবেক সাংবাদিক সমাজের কাছে আবেদন জানাচ্ছি,আমাদের সমিতিকে বাঁচান। দ্রুত সময়ের মধ্যে মার্কেটের ময়লা-আবর্জনা অপসারণের জন্য ব্যবস্থা নিন।তিনি আরও বলেন,মার্কেটের সামনে ইউ-টার্ন দেওয়ার কারণে বড় গাড়িগুলো মালামাল আনতে পারছে না। আমরা দ্রুত সময়ের মধ্যে এই ইউ-টার্নটি অপসারণের দাবি জানাই।

ভাইস চেয়ারম্যান হাজী ইউছুপ দুঃখের সঙ্গে আরও বলেন, মার্কেটের পানের আড়তের দক্ষিণ পাশে থাকা টয়লেটটি পরিত্যক্ত ঘোষণার পর এখন উত্তর পাশে নতুন টয়লেট নির্মাণের দাবি জানিয়েছি। এটি ব্যবসায়ীদের প্রাণের দাবি।তিনি অভিযোগ করে আরও বলেন,৬ অক্টোবর বিকাল ৪টা ১৫ মিনিটে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌমুহনী পৌর প্রশাসক মোঃ আরিফুর রহমান-এর নেতৃত্বে একটি দল সমিতির অফিসে এসে সচিব আবুল খায়ের রাসেল ও পিয়ন মমিন উল্যাহ সুমনকে মারধর করেন। অফিসের আলমারি ভেঙে সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যান এবং বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দেন।তিনি বলেন,সমিতির নিজস্ব অর্থায়নে নির্মিত ডাস্টবিন ভেঙে দেওয়া হয়,দুই সদস্যের দোকানের সিঁড়িও ভেঙে ফেলা হয়। এমনকি অস্থায়ী খুঁটি ভেঙে সমিতির উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়েছে। আমাদের নিজস্ব জায়গায় জোরপূর্বক বাথরুম নির্মাণের অপচেষ্টা চলছে। সমিতির অনুমোদিত ময়লা পরিস্কারের বক্স ও ব্যবসায়ীদের ৩০টি ভ্যান গাড়িও নিয়ে যাওয়া হয়েছে।তিনি আরও অভিযোগ করেন,হাইকোর্ট ও জজকোর্ট কর্তৃক নিষেধাজ্ঞার সাইনবোর্ড পর্যন্ত ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে উপস্থিত থেকে নির্বাহী কর্মকর্তা নিজ মুখে হাইকোর্টকে ‘হইরা কোর্ট’ বলে অবমাননাকর মন্তব্য করেন এবং অকথ্য ভাষায় সমিতির পরিচালকদের গালিগালাজ করেন।সংবাদ সম্মেলনের শেষে ভাইস চেয়ারম্যান হাজী ইউছুপ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সমিতির অপূরণীয় ক্ষতির বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park