1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির নজর এবার পশ্চিমবঙ্গে – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, প্রধান শিক্ষকসহ ২ জন বহিষ্কার

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির নজর এবার পশ্চিমবঙ্গে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিহারে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ভূমিধস বিজয়। এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি বলেছেন, বিহারের এই ঐতিহাসিক ফলাফলই আগামী পশ্চিমবঙ্গ নির্বাচনকে বিজেপির জয়ের পথে এগিয়ে দেবে।

বিহারের ২৪৩ আসনের বিধানসভার নির্বাচন দুই দফায় সম্পন্ন হয়। গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই দফায় মিলিয়ে প্রায় ৬৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয় এবং রাতের দিকে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফলাফলে দেখা যায়, এনডিএ জোট ২০২টি আসনে জয় পেয়েছে। বিরোধী কংগ্রেস-আরজেডি জোট মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫টি আসন, আর ৬টি আসনে জয়ী হয়েছে অন্যান্যরা।

এনডিএ জোটের শীর্ষ দল বিজেপি এককভাবে ৮৯টি আসনে এবং নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে ৮৫টি আসন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির দখলে গেছে ১৯টি আসন এবং জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পেয়েছে ৫টি আসন।

প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিকে এ নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে দেখা হলেও তারা কোনো আসন অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে ডার্ক হর্স হিসেবে উঠে এসেছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম, যারা এবারে ৫টি আসনে জয় পেয়েছে।

বিজয়ের পর নরেন্দ্র মোদি বলেন, কিছু রাজনৈতিক দল সংখ্যালঘু তোষণের রাজনীতি করলেও বিহারের নারী ও তরুণরা এনডিএর ওপর আস্থা রেখেছে। তিনি আরও বলেন, গঙ্গা নদী বিহার থেকে পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হয় এবং এই বিজয়ই বাংলায় বিজেপির বিজয়ের পথ তৈরি করবে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে জঙ্গলরাজ উপড় করে ফেলার আশ্বাস দেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park