1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও পুনরায় চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশিদের জন্য এই ভিসা কার্যক্রম শুরু হবে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

হুমায়ুন কবির বলেন, “ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।” তিনি আরও জানান, আলোচনায় বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উঠে এসেছে এবং এসব ইস্যুতে দুই পক্ষই সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করায় ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, জ্বালানি সহযোগিতার এই উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যান। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এদিকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু হওয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সফর সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে চিকিৎসা গ্রহণ ও বাণিজ্যিক কাজে যাতায়াতকারী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park