1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আজ সকাল ১০টায় দলীয় কার্যালয় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আজ এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়। সেই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনায়ক তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও দেশের মানুষকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। এছাড়াও অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তাঁকে অন্যায়ভাবে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করা হলেও বিএনপি ও দেশের মানুষ তাঁর নেতৃত্বের প্রতি অনড় রয়েছে। তাঁরা দেশনেত্রীর সুস্থতা কামনা করে আন্দোলন সংগ্রাম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park