1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

ফতুল্লায় নারী নির্যাতন ও যৌতুক মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার

মোঃ রাকিব হোসাইন রিদয়
  • প্রকাশ সোমবার, ৩০ মার্চ, ২০২৬


নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় এক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাকিব উদ্দিন শান্ত (৩২)। তিনি ফতুল্লা মডেল থানার মাসদাইর শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা এবং শেখ লাভলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার (২৯ মার্চ) বিকেলে ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী তামান্না আক্তার তার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। ফতুল্লা মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park